বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আন্তব্যাচ ফুটবল টূর্ণামেন্ট আইআর প্রিমিয়ার লীগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিভাগের ৫০ ব্যাচ।
সোমবার ( ২১ আগস্ট) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়েরর কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৪৯ ব্যাচকে ২-১ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷
খেলার শুরু থেকেই উভয় দলের পাল্টাপাল্টি আক্রমণে জমে উঠে খেলা৷ খেলার মাঝামাঝি সময়ে এক গোল দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যায় ৪৯ ব্যাচ। খেলার শেষ মুহূর্তে গোল শোধ করে সমতায় ফেরান ৫০ ব্যাচ। পরে অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে নিজেদের অবস্থান শক্ত করে ৫০ ব্যাচ। শেষে আর কোন গোল না হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
খেলা শেষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সব জায়গায় নিজেদের বিচরণ করুক, ক্রীড়া ক্ষেত্রেও তারা এগিয়ে যাক। বিভাগ থেকে যতধরণের সাহায্য করা দরকার আমরা করবো।
পরে তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের প্রভাষক মো: সাজ্জাদ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments