কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ৬০ জনকে ক্ষতিপূরনের চেক বিতরন করা হয়েছে। সোমবার দুপুর একটায় উপজেলা দরবার হলে আনুষ্ঠানিক ভাবে ওইসব ক্ষতিগ্রস্থদের হতে চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগ সহ সভপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার প্রমুখ।
উল্লেখ্য উপজেলায় পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং ডালবুগঞ্জ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মানে ক্ষতিগ্রস্থদের মাঝে ৩ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬শ‘ ৬২ টাকার চেক প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments