প্রচারণা দ্বিতীয় দিনে শ্যামপুর-কদমতলীতে বাবলার গণসংযোগ

প্রকাশ : 19 Dec 2023
প্রচারণা দ্বিতীয় দিনে শ্যামপুর-কদমতলীতে বাবলার গণসংযোগ

স্টাফ রিপোটার: নির্বাচনী প্রচারণা দ্বিতীয় দিনে শ্যামপুর ও কদমতলীতে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

মঙ্গলবার দিনব্যাপী তিনি শ্যামপুরের ৪৭ নং ওয়ার্ড এবং কদমতলী থানার ৫৮ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তিনি কয়েকটি নির্বাচনী মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন।

বাবলা গণসংযোগকালে ভোটারদের কাছে লাঙলের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। বিভিন্ন পথসভায় বাবলা বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আমাদের প্রতিটি নেতাকর্মী শান্তিপ্রিয়। আমাদের সহিংসতায় বিশ্বাস করি না। আর জনগণও শান্তির পক্ষে। আমি বিশ্বাস করি এ এলাকার জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পায়, সুষ্ঠু নির্বাচন হয় তাহলে লাঙ্গল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

গণসংযোগকালে জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শাহনাজ পারভীনসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;