উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলে নেতা কর্মী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ০৪ ডিসেম্বর সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) হাসনাত জাহান খান,বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, পৌর বিএনপি'র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, বরিশাল জেলা জমায়েত ইসলামের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ আব্দুল মান্নান, জামায়াতে ইসলামের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি জেনারেল মোঃ খোকন সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মোঃ শাহে আলম, উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আঃ সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধ জাকারিয়া মাস্টার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধী উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments