চট্টগ্রাম অফিস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারি চাকরিতে সীমিত পরিসরে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে হওয়া উচিত। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন—একাত্তর ও চব্বিশে—কখনো কেউ দেখেনি কে কোন ধর্মের বা জাতির। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দেশের সমতল অঞ্চল হোক বা পার্বত্য এলাকা—সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সরকারি নিয়োগে বৈষম্য থাকলে মেধাবীরা নিরুৎসাহিত হবে।”
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে হলে নিয়োগ ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও মেধানির্ভর করতে হবে। কোটা থাকবে মানবিক ও বিশেষ বিবেচনায়, তবে সেটি যেন সীমিত থাকে।
পলোগ্রাউন্ডের জনসভায়ও একই বার্তা
একই দিন দুপুরে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যেও তিনি মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভায় তারেক রহমান বলেন, “তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ। তাদের যোগ্যতার সঠিক মূল্যায়ন না করলে দেশ এগোবে না।”
বক্তব্যের শেষদিকে তিনি তরুণ সমাজকে রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments