বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসুচি আবার শুরু করা হবে: তারেক জিয়া

প্রকাশ : 09 Nov 2024
বিএনপি ক্ষমতায় গেলে খাল খনন কর্মসুচি আবার শুরু করা হবে: তারেক জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নীচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসুচি আবার শুরু করা হবে। কৃষি খাতে দৃষ্টি দেওয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়া হবে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলােচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতায় একথা বলেছেন তিনি।

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, টেলিফোন আলাপেও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র থেমে নেই সেটা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে সতর্ক করতে হবে।

তিনি বলনে, এখন বাজার সিন্ডকেট বন্ধ করা যাবে না।যেকোন সংস্কারের জন্য জনগণের নির্বাচিত সরকার নাহলে তা সম্ভব নয়।


সম্পর্কিত খবর

;