ডেস্ক রিপোর্ট: মিরপুর থানা জাসদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মরহুম ওয়াহেদ মোহন সরদার এর পুত্র বাজাসদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান আলী বাবু আজ মঙ্গলবার দুপুর ১ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে এসে জাসদে যোগদান করেন। জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এক বার্তায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বার্তায় জানানো হয়, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ সময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, জাসদ নেতাদের দল না, কর্মীদের দল। কর্মীরাই জাসদের মূল প্রাণ শক্তি। জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক জাসদের পাহারাদার মাত্র। জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মীদের মূখপাত্র মাত্র।
জাসদে যোগদান করে হাসান আলী বাবু বলেন, যে বিভ্রান্তি সৃষ্টি করে বাজাসদ গঠন করা হয়েছিল সেই বিভ্রান্তি দূর হয়ে গিয়েছে। কোনো রাজনৈতিক আদর্শ নয় বরং ব্যক্তিগত স্বার্থেই কতিপয় নেতা বাজাসদ গঠন করে ব্যক্তি স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়েছিল।
এছাড়াও বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments