মো.পাভেল ইসলাম রাজশাহীঃ বাগমারায় সিভিল ড্রেসে আসামি ধরতে এসে র্যাবের দুই সদস্য গণপিটুনির শিকার হয়েছেন। তারা হলেন- র্যাব-৫, রাজশাহীর (র্যাপিট একশান ব্যাটালিয়ান) নায়েক সাইফুল ইসলাম ও র্যাব সদস্য বিজিবির হাবিলদার আফজাল হোসেন।
এই ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত র্যাব সদস্যরা এসে মচমইল বাজারের লোকজনকে বেধড়ক মারপিট শুরু করে। এতে র্যাবের ফ্লাইট লেফটেন্যান্ট কমান্ডার মারুফ হাসান ও দুই পুলিশ সদস্যসহ অন্তত: অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আহতদের মধ্যে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের এসআই সেকেন্দার আলী ও এসআই আব্দুল মজিদসহ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে র্যাবের নায়েক সাইফুল ইসলাম ও বিজিবির হাবিলদার আফজাল হোসেন সিভিল ড্রেসে বাগমারার মচমইল বাজারে এসে পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার শুখানদী গ্রামের বল্টু নামে এক পান ব্যবসায়ীকে গ্রেফতারের ভয় দেখায়।
এ সময় বাজারের লোকজন তাদের পরিচয় জানতে চাইলে ওই দুই র্যাব সদস্য তাদের কোনো পরিচয় দেয়নি এবং তাদের পরিচয়পত্রও দেখায়নি। এতে সন্দেহ হলে বাজারের লোকজন জড়ো হয়ে তাদের গণপিটুনি দিয়ে মচমইল বাজারে প্রগতি সংঘ নামে একটি ক্লাব ঘরে তাদের আটকিয়ে রেখে থানায় খবর দেয়।
তাৎক্ষনিকভাবে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের এসআই সেকেন্দার আলী ও আব্দুল মজিদ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় অতিরিক্ত র্যাব সদস্যরা এসে বাজারের লোকজনকে বেধড়ক মারপিট শুরু করে।
আহত এসআই সেকেন্দার আলী জানান, গত শুক্রবার র্যাব পরিচয়ে সিভিল ড্রেসে মচমইল বাজারের বুলবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে হ্যান্ডকাপ লাগিয়ে গ্রেফতারের ভয়ভীতি দেখিয়ে তার কাছে থেকে ২০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। এর কয়েক দিন আগে মচমইল বাজারের দেবেন্দ্রনাথ নামে আরো এক ব্যক্তিকে র্যাব পরিচয়ে পিস্তল দেখিয়ে তার কাছে থেকে একই কায়দায় ১৫ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে গত কয়েক দিন ধরেই র্যাব আতংক বিরাজ করছে। এই ঘটনায় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগও দেয়া হয়েছে।
র্যাব-৫, রাজশাহীর কোম্পানী কমান্ডার সাকিব বলেন, র্যাবের ওই দুই সদস্য তাদের পরিচয় না দেওয়ায় বাজারের লোকজনের সঙ্গে সামান্য ভুল বুঝাবুঝির কারণে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন আলোচনা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments