মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় প্রেসক্লাব গোপালগঞ্জের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো: আলিমুজ্জামান বিটুর সভাপতিত্বে এবং মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ মুরাদুল ইসলাম, সাবেক সভাপতি ফরিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, দপ্তর সম্পাদক সমর বাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল ফাত্তাহ, ক্রীড়া সম্পাদক আহমেদ আলী খান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব হুসাইন ইমাম সবুজ ও অর্জুন বিশ্বাস সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো: আলিমুজ্জামান বিটু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গণমাধ্যম কর্মীদের সুষ্ঠু ও মুক্তিযুদ্ধের পক্ষে তথ্য প্রকাশ করে দেশের উন্নয়নের ধারা ত্বরান্বিত রাখতে হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বাধীনতার বিপক্ষ শক্তি অনেকেই অংশগ্রহণ করেনি। তারা নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, শেখ হাসিনার নৌকার বিষয়ে তাদের সাথে কোন আপোষ নেই। প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে অবশ্যই কাজ করবেন। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি বিগত দিনের রেকর্ড ভেঙে গোপালগঞ্জে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও ফারুক খানের বিজয়ের পক্ষে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ ও ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments