ডেস্ক রিপোর্ট: ভূটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
বুধবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভূটানকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ। আসরে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে পা রাখলো বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন লেবানন।
‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় স্বাগতিক ভারত। আগামাী পহেলা জুলাই প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও লেবানন।
ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ভূটানের পক্ষে গোল করেন সেন্দা দর্জি। তবে ২১ মিনিটে মোরসালিনের গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ।
এরপর ৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৬ মিনিটে রাকিব হোসেনের গোলে ব্যবধান ৩-১ করে ফেলে বাংলাদেশ। এই ব্যবধানেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ঐ স্কোরলাইনেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সর্বশেষ ২০০৯ সালে সেমিতে খেলেছিলো বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments