মহান বিজয় দিবসে বাসদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশ : 16 Dec 2024
মহান বিজয় দিবসে বাসদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

স্টাফ রিপোর্টার:  মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ১৬ ডিসেম্বর ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৬:৩০টায় সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করে সকাল ১০:৩০টায় বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড শাহজাহান কবীর, নাসির উদ্দিন প্রিন্স, আবু বকর সদ্দিকি লাভলু প্রমুখ।


সম্পর্কিত খবর

;