ডেস্ক রিপোর্ট: গত ১৯-১১-২২ তারিখ রোজ শনিবার বিকাল ০৪ টার সময় কুমিল্লা বিভাগীয় সম্মেলনের লিফলেট বিতরণ কালে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ছাএদলের সহসভাপতি নয়ন মিয়া পুলিশের ( পুলিশ সদস্য বিশ্বজিতের শর্টগানের গুলিতে) গুলিতে নিহত হন।
উক্ত ঘটনায় নিহত নয়ন মিয়ার পিতা রহমত উল্লাহ বাদী হয়ে বাঞ্ছারামপুর থানার ওসি নুরে আলম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, এসআই তরুণ কান্তি দে, আফজাল হোসেন ও গুলি বর্ষনকারী পুলিশ সদস্য বিশ্বজিত সহ ৮ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর বক্তব্য রেকর্ড করেছেন আাদেশ পরে দিবেন ।
আইনজীবী হিসেবে উপস্থিত থেকে মামলার শুনানি করেন এ্যাড. মোঃ জিয়াউদ্দিন জিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়াদী দল বিএনপি। এ্যাড. নুরুল ইসলাম জাহিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি। এ্যাড. আবদুল মান্নান, সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বি বাড়ীয়া জেলা, এ্যাড. তারিকুল ইসলাম রুমা, সাধারণ সম্পাদক, আইনজীবী ফোরাম, বি বাড়ীয়া সহ অনেক আইনজীবী নেতৃবৃন্দ ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments