আন্তর্জাতিক ডেস্ক: কাবুল দখলের মধ্যে দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বাহিনী।প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে দেশত্যাগ করেছেন। রোববার কাবুলকে চারদিক দিয়ে ঘিরে ফেলে আফগান বাহিনী। তালিবান হাইকমাণ্ডের নির্দেশে যোদ্ধারা শহরের ৪ প্রবেশপথে অবস্থান নেয়। এরপর প্রেসিডেন্ট ভবনে তালিবান প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা শুরু হয়। বিবিসি
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্ট তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন।
কাবুলে অবস্থিত রাশিয়ার দূতাবাস জানিয়েছে, তালিবান সরকার গঠন করলে, আমরা তা মেনে নিতে প্রস্তুত।
নিজ যোদ্ধাদের যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে তালিবান। তারা নারীদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যোদ্ধাদের নির্দেশ দেয়া হয়েছে, কেউ কাবুল ছাড়তে চাইলে যেনো বাধা না আসে।
এদিকে কাবুল থেকে নিজ নাগরিক ও কূটনীতিবীদদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র দূতাবাসের আশেপাশের এলাকায় একের পর এক হেলিকপ্টার নামতে ও উঠতে দেখা গেছে। এগুলোর প্রায় সবই ছিলো ভারী পরিবহনের জন্য পরিচিত চিনুক হেলিকপ্টার। স্পেন জানিয়েছে, আকাশ পথে নাগরিক সরিয়ে নেওয়ার ব্যাপারে কাজ চলছে।
তালিবান মুখপাত্র সুহাইল সাহিন জানিয়েছেন, তারা কয়েকদিনের মধ্যেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশা করছেন। তাদের নেতা নির্দেশ দিয়েছেন, সাধারণ আফগানদের জানমালের যেনো কোনো ক্ষতি না হয়। কেউ শহর ছাড়তে চাইলে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments