শহীদ এড. মোশাররফ হোসেনের ৫২তম হত্যাদিবস পালন
স্টাফ রিপোর্টার: জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম—স্বাধীকার সংগ্রাম—স্বাধীনতা সংগ্রাম—মহান মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃত ১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি যশোরে নিজ বাসভবনে রাজনৈতিক গুপ্তহত্যার শিকার শহীদ এড. মোশাররফ হোসেনের ৫২তম হত্যা দিবসে জাসদ কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি ) বিকাল ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেছে।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা এ সময় বলেন বাংলাদেশ আজ এক গভীর অন্ধকারের পতিত হয়েছে। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির অতীতের সকল গৌরবোজ্জ্বল সংগ্রাম ইতিহাস মুছে ফেলা হচ্ছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের অভিযান চালাচ্ছে। বক্তারা বলেন, শহীদ এড. মোশাররফ হোসেন যেমন ৬০ দশকে ঘোর অন্ধকারে স্বাধীনতা সংগ্রামের মশাল জ্বালিয়েছিলেন, আজ শহীদ মোশাররফ হোসেন শেখানো পথ ধরেই তেমন করেই স্বাধীনতা, গণতন্ত্র, মানবতাবাদ, সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতার মশাল জ্বালাতে হবে। তিনি বলেন ড. ইউনুসের মবতন্ত্রী সরকার হাসানুল হক ইনুর প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করে দিতে মিথ্যা মামলায় বন্দী রেখে সাজানো আদালতে প্রহসনমূলক বিচারে করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, মবতন্ত্র, রাজাকারতন্ত্রকে দেশ থেকে তাড়িয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধার এবং হাসানুল হক ইনুকে মুক্ত করা হবে। তিনি বলেন, অসাংবিধানিক গণভোট ও একতরফা একপাক্ষিক নির্বাচনে দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান হবে না। সে কারেই জাসদ এই অসাংবিধানিক গণভোট ও একতরফা একপাক্ষিক সংসদ নির্বাচন বর্জন করেছে এবং জনগণকেও অসাংবিধানিক গণভোট ও একতরফা একপাক্ষিক সংসদ নির্বাচন বর্জনের আহবান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments