জাবি প্রতিনিধি : আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়'র (জাবি) হল গুলোতে তুমুল উত্তেজনা বিরাজমান। খেলাপাগল বাঙালি। বিশ্বকাপে নিজেরা খেলতে না পারলেও দেশের মানুষ গলা ফাটাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার হয়ে। ২০ নভেম্বর ফুটবল বিশ্বকাপের আসর বসছে কাতারে। ঘরে ঘরে এ নিয়ে চলবে তুমুল উত্তেজনা। এ সময় পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে খেলা দেখার মজাই আলাদা। এই খেলাকে কেন্দ্র করে ভাইবোন-মা-বাবা ও আত্মীয়স্বজনের মধ্যে চলে ব্যাপক বিতর্ক। তবে বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। প্রতিটি হলে করা হচ্ছে ব্রাজিল/ আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর মধ্যে কমিটি।
টাঙানো হচ্ছে বড় বড় পতাকা। প্রতিটি হলের সামনে গেলেই দেখা মিলবে বিশাল আকৃতির পতাকা গুলো।
এই বিষয়ে আ ফ ম কামাল উদ্দীন হলের ৪৮ তম আবর্তনের ব্রাজিল সমর্থক হাসিবুর রহমান হাসিব বলেন, "আমরা বিশ্বকাপকে উপভোগ্য করার জন্য, সবাই মিলে মজা করার জন্য এত আয়োজন"।
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ ফুটবল আসলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে মধ্যে নতুন করে জেগে উঠে উৎসব আমেজ।
এখন অপেক্ষা খেলা শুরুর। এবারে আর্জেন্টিনা নাকি ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। নাকি ইউরোপের কোন দলের হাতে উঠবে বিশ্বকাপাঁনো বিশ্বকাপ।
প্রথমবারের মতো এশিয়ার হয়ে লড়াই করবে ৬ টি দল। তাদের দিকেও চোখ থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments