ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ফিরোজ মিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ শেষে কলেজের সামনে আশুগঞ্জ-আড়াইসিধা-তালশহর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শামছুল আলম শাহীন, সহকারি অধ্যাপক নাজমা বেগম, প্রভাষক গোলাম মাওলা প্রমুখ।
সমাবেশে বক্তারা সম্প্রতি শিক্ষকদের উপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের জন্য সরকারের কাছে দাবি জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments