ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে জাসদ মনোনীত ১৪ দলীয় জোটের মনোনয়ন পেতে সংবাদ সম্মেলন করেছেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ আখতার হোনেন সাঈদ। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিহীন কোন ব্যক্তি সংসদে নির্বাচিত হলে স্বাধীন দেশের জনগনের আশা আকাঙ্খার কোনদিনই প্রতিফলিত হবে না। তাই জাসদ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা পোষন করেন। সংবাদ সম্মেলনে জেলা জাসদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক জুন্নুন, নবীনগর উপজেলা জাসদ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম, কে জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments