রফিকুল ইসলাম সুজন: হোয়াইট হাউজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির বৈঠকে বাকবিতন্ডায় জড়িয়ে আলােচনা ভেস্তে গেছে। কোন চুক্তি না করেই ওয়াশিংটন ত্যাগ করেছেন জেলেনস্কি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই বৈঠকে ইউক্রেন-রাশিয় যুদ্ধ বন্ধ ও খনিজ উপাদান হস্তান্তর চুক্তি স্বাক্ষরের কথা ছিল।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে, কিন্তু ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি পাল্টে যায় । ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধের জন্য দোষরোপ করতে শুরু করেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, তাকে শান্তি আলোচন া শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে।
শুক্রবার বৈঠকে উত্তেজনপূর্ণ পরিস্থিতিতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি না হয়ে শেষ পর্যন্ত হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। এই ঘটনায় দুই দেশের সম্পর্ক এবং বৈঠকের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে, এবং বিশ্ব রাজনীতিতে নতুন অজানা দিক উন্মোচন করেছে।
এরআগে , সাংবাদিকদতেন সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একর পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন' বলে অভিযোগ করে ট্রাম্প বলেন, আপনার দেশের মানুষ খুবই সাহসী; কিন্তু আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি যুক্তি করতে হবে নইলে আমরা আর আপনাদের সঙ্গে নেই । আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে।
ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার-চেচামেচির পর্যায় চলে যায়। 'জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন' দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে। যুদ্ধের জন্য সোনার সংখ্যা ক্রমশ কমছে। আপনার হাতে (বিকল্ফ) কার্ড নেই। একবার আপনি চুক্তি স্বি করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন। কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন। কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয়।
বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগে টুইট করে বলেন, হোয়াইট হাউসে আজ (শুক্রবার) অর্থবহ মিটিং করেছি। এত চাপ ও উত্তেজনার মধ্যে এমন কিছু শেখা গেছে, যা কথঅ না বলরে কখনো বোঝা যেত না। আবেগের মধ্যে দিয়ে যা বেরিয়ে আসে তা আশ্চর্যজনক, আমি স্থির হয়েছি যে জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত না। এতে যদি আমেরিকা যুক্ত থাকে, কারণ তিনি মনে করেন আমাদের যুক্ত থাকার ফলে আরোচনায় তার একটা সুবিধা হবে। আমা সুবিধা চাই না, শান্তি চাই।
ট্রাম্প আরও বলেন, তিনি (জেলেনস্কি) যখন শানিতার জন্য প্রস্তুত হবেন, তখন তিনি আসতে পারেন। তিনি প্রিয় ওভাল অফিসে যুক্তরাষ্ট্রকে অসম্মান করেছেন।
বৈঠকের শুরুতে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাক্যবিনিময়ের বিষয় নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। যখন তাদের মধ্যে বাদানুবাদ চলছিল, তখন বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রদূতকে মাথায় হাত অবস্থায় দেখা গেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments