রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায়
সেনাবাহিনীর অভিযানে ৬ জুয়ারীকে আটক করা হয়েছে।
উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা।
জানা গেছে, বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্ব বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযানটি পরিচালনা করেন।
আটককৃতরা হলেন উপজেলার
বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের
মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)। এসময় ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার অন্যান্য উপকরণ জব্দ করা হয়। আটককৃতদের পরে বানারীপাড়া থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments