আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে আদালতের রায় বাস্তবায়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ১৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে স্থানীয় ভারুয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠি হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. নুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া মৌজার সাবেক ১০১৪, হাল-বিআরএস- ৮২৮ নং দাগের ৯৭শতাংশা জমি গজারীকুড়া গ্রামের মৃত ইজাম উদ্দিনের ছেলে সুলতান মিয়া ও মৃত রুস্তম আলীর ছেলে আ: জলিল ক্রয় সুত্রে মালিক হইয়া গত প্রায় ৩৫/৪০ বছর যাবৎ ভোগ-দখল করে আসছে। কিন্তু তাদের ওই ক্রয়কৃত জমিটি একই গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে আন্নাছ আলী ও দিয়ানত আলীর ছেলে মিজানুর রহমান একটি ভুল দলিল সম্পাদন করে জমিটি জবর-দখলের পায়তারা করে এবং আদালতে বাদী একটি মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত তাদের দায়েরকৃত মামলাটি খারিজ করে পুর্বের দখলদার মালিক সুলতান মিয়া ও আ: জলিলের পক্ষে রায় দেন। সেই সাথে ওসি ঝিনাইগাতীকে আদালতের আদেশ বাস্তবায়ন করে নালিশী ভূমিতে শান্তি শৃংখলা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। এর পরেও জৈনক আন্নাছ আলী ও মিজানুর রহমান আদালতের রায়কে বৃদ্ধাগুলি দেখিয়ে নালিশী ভূমি জবর-দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষে সুলতান মিয়া ও আ: জলিল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments