ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র ১৬ দিন। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে পদ্মা সেতুতে এখন চলছে বাকি থাকা শেষ পর্যায়ের ফিনিশিংয়ের কাজ। এগুলোর মধ্যে রয়েছে সেতুতে যানবাহন চলাচলের নির্দেশনা (রোড মার্কিং), সড়ক সংকেত (রোড সিগন্যাল) বসানো, ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাতি জ্বালিয়ে ট্রায়াল দেওয়া।
অ্যালমুনিয়ামের রেলিং বসানো, মুভম্যান্ট জয়েন্টের কাজ, স্টিলের বক্স স্থাপন, রেইন ওয়াটার ড্রেইন স্থাপন, নিচের দুই প্রান্ত রেলওয়ে মেনটেনেন্স ওয়াকওয়ে, হলুদ গ্যাস পাইপের রঙের ফিনিশিং, টোল প্লাজায় মেশিন স্থাপন করে ব্যবহার উপযোগী করা, সেতুর দুই প্রান্ত বঙ্গবন্ধু ও সেতুটির স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল, নাম ফলক, ইলিশের ভাস্কর্য, ফোয়ারা, জামদানির দেয়াল চিত্র ও ওজন স্টেশন নির্মাণ। এছাড়া সেতুর দুই পারের অ্যাপ্রোচ সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন। পরীক্ষামূলক ভাবে মঙ্গলবার রাত পর্যন্ত ২৩২টি বাতি জ্বালানো হয়েছে। বাকি ১৮৩টি বাতি জ্বালানো শেষেই পুরো ৪১৫টি বাতি একযোগে জ্বালানো হবে। আগামী ১৫ জুনের মধ্যে ল্যাম্পপোস্টের বাতির ট্রায়ালের কাজ শেষ হবে বলে জানান পদ্মা (মূল) সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
রোড মার্কিয়ের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া যানবাহনের দিকনির্দেশনার ও সিগন্যাল স্থাপনের কাজও দ্রুত শুরু হচ্ছে। ইতিমধ্যেই রোড সিগন্যাল বসানোর স্থানগুলো চিহ্নিত করে দিয়েছে দায়িত্বশীল প্রকৌশলীরা।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর শেষ পযার্য়ের সব কাজ সফলভাবে টিম ওয়ার্কের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে। আগামী ২০ জুনের মধ্যে পদ্মা সেতুর সব কাজ শেষ হবে বলে তিনি জানান।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments