বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ২১ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে আলোচনাসভা ও প্রাক্তন-বর্তমান পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস প্রমুখ।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ৩৯ বছর আগে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আত্মপ্রকাশ ঘটেছিল। এই দিনটি বাংলাদেশের ছাত্র আন্দোলনে একটি অন্যতম গুরুত্বপূর্ন দিন। যে দাবি প্রতিষ্ঠালগ্নে ছাত্র ফ্রন্ট করেছিল, সেই দাবি উত্থাপিত হয়েছিল ছাত্র সমাজের রক্তের বিনিময়ে। এই দাবি দেশের আপামর জনতার প্রাণের দাবি। এই দাবির ভিত্তিতেই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। অথচ স্বাধীনতার পর থেকে প্রত্যেক সরকারই তার বিপরীত নীতিতে হেঁটেছে।
তিনি বলেন, নতুন বছরে নতুন বই নিয়ে সরকারের বাগরম্বরের অন্ত নেই। কিন্তু প্রকৃত চিত্র খুবই করুণ। এখনও পর্যন্ত বেশিরভাগ পাঠ্যপুস্তক ছাপাও হয়নি। আর তড়িঘড়ি করে যে কতক বই ছাপানো হয়েছে, তা অত্যন্ত নিম্নমানের, ভুল তথ্যে ভরা। অথচ এমন পাঠ্যপুস্তক প্রণয়নের সাথে যারা জড়িত, কারোর বিরুদ্ধেই কোন শাস্তিমূলক ব্যবস্থা আজ পর্যন্ত সরকার নেয়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments