সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহ পালিত গরু, ছাগল ও ভেরাসহ ৩০ টি গবাদী পশু পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। বৃহষ্পতিবার দিবাগত রাত ১টায় উপজেলার চৌগ্রাম মন্ডল পাড়ার কৃষক সাইফুল মন্ডলের গোয়াল ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে কৃষক সাইফুলের বাড়ির গোয়াল ঘরে প্রথমে আগুনের লেলি শিখা দেখেতে পেয়ে অনেকের ঘুম ভাঙ্গে। এসময় গৃহকর্তার চিৎিকারে প্রতিবেশিরা ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করে। আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই গোয়াল ঘরে থাকা ২টি গাভী, ১টি ষাড়, ১টি বাছুরসহ ৬টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া গোয়ালঘরে থাকা ১৬ টিছাগল, ৭ টি ভেরাসহ ১৫ থেকে ২০ টি হাস মুরগী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। যার ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা।
সিংড়া থানা অফিসার ইনর্চাজ- নুরে- এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে আগুনের সুত্রপাতের বিষয়টি এখন নিশ্চিত করা যায়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments