আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালের (বাকৃবি) অগ্রগতিতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অফিসাররাও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন বাকৃবির উপাচার্য ড. লুৎফুল হাসান। শিক্ষা, গবেষণাকে এগিয়ে নিতে তারা সবসময় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আন্তজার্তিক রাংকিং এ আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। মঙ্গলবার বাকৃবি অফিসার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে অফিসার পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
জানা গেছে, বাকৃবি অফিসার পরিষদের সভাপতি মো: খাইরুল আলম নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাসার আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম এ সালাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. গোলাম ফারুক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. জালাল উদ্দীন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments