বশেমুরবিপ্রবি প্রতিনিধি: অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৯ শিক্ষক।
শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন তারা।
আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির ৯ জন গবেষক স্থান পেয়েছেন।
বশেমুরবিপ্রবির গবেষকরা হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম সোহাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, এএসভিএম বিভাগের চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মিলন মন্ডল, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুল আরেফিন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, এবং বিএমবি বিভাগের শিক্ষক উম্মে মাহফুজা শাপলা।
প্রসঙ্গত, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments