পাবনা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জাল দলিল কারী শরিফুল ইসলাম কে জেল ও জরিমানা করা হয়েছে। উপজেলা রুলদহ গ্রামের মরহুম আব্দুল হামিদ ১৯৮৯ ও ২০০১ সালে খলিশাদহ মৌজার ৩.২৫ শতাংশ জমি রুলদহ জামে মসজিদের নামে দান করে মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি মসজিদ নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।রুলদহ গ্রামের সেলিম হোসেন এর পুত্র শরিফুল একই দাগ থেকে ৪৪ শতাংশ জমি একই মসজিদের নামে ২/৪/১৯৮২ সালে ৪০৮৫ নং জাল দলিল করে জমির প্রকৃত মালিক আবুল হামিদের ওয়ারিশ দের উচ্ছেদ করে নিজের দখলে নেয়। ভুক্তভোগী পরিবার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ কে লিখিত ভাবে জানায়। সহকারী কমিশনার (ভূমি)জাল দলিল টি যাচাইয়ের জন্য জেলা রেজিস্ট্রারের কার্যালয় পাঠান এবং মঙ্গলবার উভয় পক্ষকে জমির দলিল নিয়ে তার কার্যালয়ে উপস্থিত থাকতে নোটিশ দেন। জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে জানানো হয় ১৯৮২ সালে ২ এপ্রিল রেজিস্ট্রিকৃত ৪০৮৫ নম্বর দলিল টি সঠিক নয়। মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) নিজেও যাচাই করে দেখেন ১৯৮২ সালে ২ এপ্রিল শুক্রবার সেদিন রেজিস্ট্রি অফিস বন্ধ। ফলে দলিল টি সঠিক নয়। তখনই পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া দলিল কারী শরিফুল কে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে জেল হাজতে পাঠান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments