ডেস্ক রিপোর্ট: গাজীপুরে একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে । মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার কালিয়াকৈর-নবীনগর সড়কের জ্যোতি ফিলিং স্টেশনের এ ঘটনা ঘটেছে। কাশিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটির নীচে এক মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে বাসের পাশে থামেন। কিছুক্ষণ পর তারা পেট্রোল ঢেলে বাসে আগুন লাগিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আগুনে বাসের কয়েকটি আসন ও যন্ত্রাংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments