খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে

প্রকাশ : 07 Jul 2024
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে

স্টাফ রিপোটার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলে সদস্য শামসুদ্দিন দিদার এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ১২ দিন চিকিৎসা শেষে গত ২ জুলাই হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয় বেগম জিয়াকে। 


গত ২২ জুন রাতে সাড়ে তিনটার দিকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৩ জুলাই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রে পেস-মেকার বসানো হয়।


৭৯ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।


সম্পর্কিত খবর

;