সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মনিরুল ইসলাম (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনিরুল ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুল নেশাগ্রস্থ ছিলেন। নেশার টাকার জন্য প্রায় পরিবারের সদস্যদের সাথে তাঁর ঝগড়া বিবাদ লেগে থাকতো। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে পাঁচশ গজ দূরের একটি আম বাগানের আম গাছে ফাঁস দেওয়া অবস্থায় মনিরুলকে ঝুলতে দেখে তাঁরা। পরে থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
এ নিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মনিরুলের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে বলেও তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments