বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষক ও শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ আই ক্যাম্প ২০২৫ এর উদ্বোধন করা হয়। শনিবার (১৯ এপ্রিল, ২০২৫) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ডেল ক্যাফেতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত আই ক্যাম্পের উদ্বোধন করেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান।
পাঁচদিনব্যাপী আয়োজিত এ ক্যাম্প আগামী ২৩ এপ্রিল, ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত চলবে। উক্ত ক্যাম্পে নিবন্ধিত প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষার্থী নিয়মিত চক্ষু পরীক্ষণ সেবাসহ বিশেষজ্ঞ ডাক্তার এর ব্যবস্থাপত্র এবং দিকনির্দেশনা লাভ করবেন।
আই ক্যাম্পের স্পন্সর এবং কারিগরি সহায়তায় রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। এছাড়াও কো-স্পন্সর করেছে PDL এবং আইটি পার্টনার হিসেবে রয়েছে ক্লাউডএপার এআই।
বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ এর ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা আবিদ জাফর, বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাদিয়া ফারাহ অনন্যাসহ বুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments