ডেস্ক রিপোর্ট: সড়ক-মহাসড়কে গতিসীমাসহ মোটর সাইকেল লেইন চাই। গণপরিবহন খাতের নৈরাজ্য বন্ধের দাবিতে আজ ৮ জুলাই, বিকাল সাড়ে ৪ টায়, পল্টন মোড়ে বাংলাদেশ যুব ইউনিয়ন উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। যুবনেতা চৌধুরী জোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, যুবনেতা আনোয়ার হোসেন ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল।
বক্তারা বলেন, যখন দেশে পরিবহন খাতে নৈরাজ্য চলছে এবং কোটি যুবক বেকার তখন রাইড শেয়ারিং করে লক্ষ যুবক বেঁচে থাকার যুদ্ধ করছে ঠিক তখন ঈদের আগে ও পরে ৭ দিন বাইক চালানো সীমিত করা হয়েছে কার স্বার্থে? সড়ক দূর্ঘটনার অযুহাতে যদি বাইক চালনা বন্ধ করা হয় তাহলে তো সবার আগে বাস, ট্রাক বন্ধ করতে হয়। সত্যিটা হলো, সরকার বাস মালিকদের সাথে সিন্ডিকেট করে অতিরিক্ত বাস ভাড়ার ব্যবসা করতে চায়। এভাবে চলতে পারে না। এখন থেকেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সেইসাথে মহাসড়কে ও সড়কে বাইক চলাচলের জন্য গতিসীমাসহ লেইন করতে হবে। এবং পরিবহন খাতে যে নৈরাজ্য চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments