সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ৩৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি, ১৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুর ১২টায় সিংড়াস্থ বাসভবনে এসব বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৭টি প্রতিষ্ঠান ও ৯৯জন ব্যক্তির মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সহকারি শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments