ডেস্ক রিপোর্ট: সার শিল্পে গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবকে দেশের কৃষি অর্থনীতি ধ্বংসের পাঁয়তারা উল্লেখ করে অবিলম্বে এ গণবিরোধী পদক্ষেপ থেকে সড়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার ৭ অক্টোবর ২০২৫ এক বিবৃতিতে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লঅহ ক্বাফী রতন অভিযোগ করেন, ইতোমধ্যে শিল্পে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করা এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশের কৃষিকে আমদানি নির্ভর করা হয়েছে। গ্যাস সংকট নিরসন করার পরিবর্তে মূল্য দ্বিগুণ করার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটি গণবিরোধী পদক্ষেপ।
সিপিবি নেতৃবৃন্দ বলেন, এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে গোটা কৃষি অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ কৃষির সম্ভাবনা ধ্বংসের যে কোন চক্রান্ত প্রতিহত করা হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ার ও অঙ্গীকার লঙ্ঘন করে একের পর এক ক্ষমতার চরম অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গণমাধ্যম সংস্কার কমিশন তার কার্যক্রম সম্পন্ন করার পর কোন ধরনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কিংবা নীতিমালা প্রণয়নের তোয়াক্কা না করে নতুন আরো দুটি টেলিভিশন পরিচালনার অনুমোদন প্রদান করা হয়েছে। বিগত স্বৈরাচারী শাসনামলের পথ অনুসরণ করে অন্তর্বর্তীকালীন সরকার নতুন দুটি টেলিভিশনের লাইসেন্স প্রদান করেছে সরকারি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র শক্তি ব্যবহার করে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলের তরুণ নেতাদের।
সিপিবি নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নতুন নিবন্ধন প্রাপ্ত রাজনৈতিক দল বাছাইয়ের ক্ষেত্রেও বিগত শাসনামলের মতই নির্বাহী বিভাগে ক্ষমতাসীনের আজ্ঞা পালন ও নীতিহীন পন্থা অনুসরণ করা হয়েছে। যা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। শর্ত প্রতিপালনের বিষয়ে তদন্ত করে নির্বাচন কমিশন এমন রাজনৈতিক দলকে নিবন্ধনের সিদ্ধান্তের কথা জানিয়েছে যার নাম কেউ কখনো শোনেনি।
নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক গণবিরোধী পদক্ষেপ এবং পতিত সরকারের মতই ক্ষমতার চরম অপব্যবহার দেশের জন্য অশনি সংকেত। এ পরিস্থিতিতে তারা দেশের মানুষকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments