বিশেষ প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টার স্থাপনের পাশাপাশি ডেটার নিরাপত্তা ও সর্বোপরি সাইবার সুরক্ষা এবং আইটি পরিষেবার পরিধি বাড়াতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের চতুর্থ ধনী ব্যক্তি এবং নৈতিক বিজনেস টাইকুন হিসেবে পরিচিত হিরানান্দানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ড. নিরাঞ্জন হিরানান্দানির প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল প্রতিমন্ত্রী ভারত সফরের প্রথম দিন মুম্বাইয়ের অলিম্পিয়ায় অবস্থিত হিরানান্দানি গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান।
বৈঠকে তারা ভোক্তা পরিষেবায় সোশ্যাল মিডিয়া, এআর/ভিআর সলিউশন, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, হিরানান্দানি গ্রুপ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে যৌথ অংশীদারিত্বে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ অর্জনে ইন্দো-বাংলাদেশ অংশীদারিত্বকেই শক্তিশালী করবে।
বৈঠকে জানানো হয়, এর আগে বাংলাদেশে টায়ার ফোর ডেটা সেন্টার স্থাপন করতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিলো ভারতের হিরানন্দানি গ্রুপ। প্রতিষ্ঠানটির ইয়োটা ডেটা সার্ভিস এরই মধ্যে কালিয়াকৈর হাইটেক পার্কে দুইটি হাইপার স্কেল ডেটা সেন্টার ভবন স্থাপনের কাজ শুরু করেছে। এই ডেটা সেন্টারে থাকছে ৪৮০০টি র্যাক এবং ২৮ দশমিক ৮ মেগাওয়াটের বিদ্যুৎ সক্ষমতা। এই আধুনিক ডেটা সেন্টারটি বাংলাদেশের ডেটা স্টোরেজের ক্রমবর্ধমান চাহিদা এবং একই সাথে উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলের বেসরকারি খাতের সংস্থাগুলির চাহিদা মেটাবে।
বৈঠকে হিরানান্দানি গ্রুপের ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শ্রী দর্শন হিরানান্দানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments