বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পবিত্র জুমার নামাজরত অবস্থায় উত্তর নাজিরপুর জামে মসজিদের খাদেম আ.হালিম আকন (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়লেন। জানা গেছে, সর্বজন শ্রদ্ধেয় ধর্ম ভিরু আ. হালিম আকন দীর্ঘ দিন ধরে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর জামে মসজিদের মুয়াজ্জিনসহ খাদেমের দায়িত্ব পালণ করে আসছিলেন। তার সেই প্রিয় মসজিদে ২৭ মে শুক্রবার জুমার নামাজরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না…রাজিউন)। এসময় মসজিদে উপস্থিত মুসল্লীরা হতবিহবল হয়ে পড়েন। পবিত্র জুমার নামাজ পড়া অবস্থায় তার এ মৃত্যু পরম পাওয়া ও সৌভাগ্যের বলে অনেকেই মন্তব্য করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টায় উত্তর নাজিরপুর ঈদগাঁহ ময়দানে জানাজা শেষে তাকে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রসঙ্গত,মরহুম আ. হালিম আকন উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম ও বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপনের চাচা। তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা ও যুবলীগ নেতা মহসিন রেজাসহ প্রেসক্লাব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments