স্টাফ রিপোটার : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা সংবিধানে নারীর সমতা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। বাংলাদেশ আজ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল। বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে বেশি সু্যোগ চায়না। তারা সমান সুযোগ চায়।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (মহিলা) ঢাকা অঞ্চলের সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যে রাষ্ট্র হবে শোষণ ও বঞ্চনা মুক্ত। যেখানে নারী-পুরুষ সমানভাবে নিজ নিজ যোগ্যতা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে নারীরা পুরুষের সমান যোগ্যতা, কোনো কোনো ক্ষেত্রে বেশি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। যা জাতির পিতার স্বপ্নেরই প্রতিফলন।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার মহিলা সংঘের সভাপতি অধ্যাপক স্মৃতি বড়ুয়া ও সাধারণ সম্পাদক চম্পাকলি বড়ুয়া এবং ঢাকা অঞ্চলের আহ্বায়ক মিলি বড়ুয়া ও সদস্যসচিব ফাল্গুনী বড়ুয়া। অনুষ্ঠানে ‘উত্তমা’ শিরোনামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments