কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রি হচ্ছে এক টাকায় ইফতার। আইটেম হিসেবে রয়েছে খেজুর, বুড, মুড়ি, পিয়াজু, চপ, বেগুনী ও জিলাপী। আর নামমাত্র দামে ইফতার কিনতে পেরে খুশি রোজাদার দরিদ্র ও নিন্ম আয়ের মানুষ। আমরা কলাপাড়াবাসীর নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এমন ব্যতিক্রমি আয়োজন করে। এতে যুক্ত রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়–য়া শিক্ষার্থী। তাদের জমানো টাকা দিয়ে রমজানে প্রথম দিন থেকে ১ টাকায় ইফতার বিক্রির বাজার চালু করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এদিকে ১ টাকার ইফতার বাজারে ইফতার ক্রয় করতে ৫ টার পরই সমাগম হতে থাকে বিভিন্ন শ্রেণির মানুষ। যারা অধিকাংশই নিন্মআয়ের। রিকশা,অটোরিকশাচালক থেকে ভিÿুক, প্রতিবন্ধী ও এতিমদের কাছে ১ টাকা মূল্যে এ ইফতার বিক্রি করা হয়। আবার যাদের কাছে টাকা নেই তাদের দেওয়া হয় এ ইফতার। রবিবার বিকালে পৌর শহরের নতুন বাজার এলাকায় এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। তিনি এ ধরনের মানবসেবামূলক কর্মকান্ডে সবার এগিয়ে আসা উচিত।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, রমজান জুড়ে ছয় হাজার দরিদ্র মানুষের কাছে তারা এভাবে ইফতার বিক্রি করবেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments