মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ইসলামীর যুব বিভাগের মহারাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কালনা আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় জামায়াতে ইসলামীর কয়রা অফিস প্রাঙ্গন মাঠে কয়রা সদর ইউনিয়নের যুব বিভাগ যুব সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ শুরার সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমরা দীর্ঘদিন মজলুম ছিলাম। মজলুমের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। যার কারণেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা এ দেশে ইসলামকে বিজয়ী করব- ইনশাআল্লাহ। যুবকদের টগবগে রক্ত ইসলামের জন্য কাজে লাগাতে হবে। যারা যুবক তোমাদের বিশ্রাম নেওয়ার সময় নেই। এখনই দেশ গড়ার উপযুক্ত সময়। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।
এসময় তিনি যুবকদের উদ্দেশ্য বলেন, আজ যুবকদের চরিত্র ধ্বংস হচ্ছে। তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। প্রতিনিয়ত কুরআন কুরআন বুঝে পড়বে ও আমল করবে। শুধু নারায়ে তাকবির, আল্লাহু আকবর স্লোগান দিলে হবে না। মানুষের পাশে গিয়ে সামাজিক কাজ ও মানবিক কাজের নিকেকে নিবেদিত করা জরুরি। ভালো কাজের মাধ্যমে সমাজে বিপ্লব ঘটে। শয়তান যেন আমাদের পরাজিত না করতে পারে, সেদিকে খেয়াল রেখে নিজেদের ভুলত্রুটি শুধরে অপরাধ দূর করতে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। নেতৃত্বের আনুগত্য করতে হবে। কয়রাকে ইসলামী আন্দোলনের ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তুলতে হবে।
মহারাজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জনাব ওলিউল্লাহ, প্রফেসর আব্দুর রব, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, বাগালি ইউনিয়ন আমির মাওলানা রফিকুল ইসলাম, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, জিএম মোনায়েম প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments