কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ৫০ মন শাপলাপাতা মাছ, ১ মন হাঙ্গর ও সাড়ে ৭ মন পিতম্বর মাছ সহ একটি মাছধরা ট্রলার আটক করেছে কোষ্টগার্ড। বৃহস্পতিবার রাতে নিজামপুর কোষ্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদী সংলগ্ন একটি বরফ কলের সামনে এসব মাছসহ ট্রলারটি জব্দ করেন। পরে মৎস প্রতিনিধি, মহিপুর বন বিভাগের রেঞ্জ অফিসার এর উপস্থিতিতে ওই রাতেই মাছগুলো মাটিচাপা দেওয়া হয়। এসময় জেলেদের কাছ থেকে মর্মে মুচলেখা নিয়ে ট্রলারটি ছেড়ে দেয়া হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন সাংবাদিকদের জানান, বন্যপ্রানী সংরÿন আইনে শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। সাগর নিরাপদ রাখতে কোষ্টগার্ডের অভিযান অব্যাহ রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments