ডেস্ক রিপোর্ট: পাঠ্যক্রম নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীর সাথে সরকারের বারবার আপোষ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে।বাংলাদেশ ছাত্র মৈত্রী আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন।
বিবৃতিতে আরও বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বই ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবির মুখে অনেকটা আকস্মিকভাবেই প্রত্যাহারের নামে কার্যত বাতিল করেছে। বাংলাদেশ ছাত্র মৈত্রী মনে করে এই ঘটনার মধ্য দিয়ে সরকার আরো একবার সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করল। বাতিল করা দুইটি বই পর্যালোচনা করলে দেখা যায় সেখানে ধর্ম অবমাননাকর কিংবা কোন ধর্মকে হেয় করে কোন বক্তব্য ছিল না। তারপরেও ধর্মান্ধ গোষ্ঠীর মনগড়া অভিযোগের মুখে সরকার বই দুটি বাতিল করে তার নতজানু নীতির পরিচয় দিয়েছে। এর আগেও আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের দাবির মুখে ২০১৭ সালে পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয়েছিল। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের কে কখনোই সময় উপযোগী, আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব নয়। তাই আমরা দাবি জানাই প্রত্যাহারকৃত বই দুটি প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের মাধ্যমে অনতিবিলম্বে পাঠ্যক্রমে পুনরায় যুক্ত করা হোক।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments