যুগবার্তা ডেস্ক ।। ঈদ আনন্দে ভাসছে গোটা দেশ। কিন্তু সে আনন্দ থেকে বঞ্চিত উপকূলের জেলে পল্লী। নতুন পোশাক, লাচ্ছা, সেমাই তো দূরের কথা, পেট চালানোর জন্য খাবে কি-সে চিন্তাতেই অস্থির জেলে পাড়ার জেলেরা। তাই এবারের ঈদে তার আনন্দ-হাসি নেই উপকূলের জেলে পল্লীতে।
আজ ঈদ। তারপরেও বেঁচে থাকার লড়াইয়ে দিন পার করছে ওই জেলেরা। ঈদের নতুন পোশাকের কথা চিন্তা করতে পারছে না তারা। দারিদ্র্যের কারণে উৎসবের জন্য বিশেষ খাবার তৈরি হবে না অনেকের বাড়িতে। করোনা মহামারিতে গত দুই বছর ঈদের আনন্দ ম্লান ছিল। এবার দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যেই ঈদ উৎসব। তাই ঈদের আমেজ নেই উপকূলীয় হাজার হাজার জেলের।
নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফজলু আকন বলেন, ‘প্রতি বছর ঈদের আনন্দ আসে। সেটা আমাদের জন্য আসে না, ওটা বড় লোকদের। নদীতে মাছ নেই। ৬ সদস্যদের নিয়ে সংসার। ঋণে জর্জরিত। কারও জন্য নতুন জামা-কাপড় কিনতে পারি নাই।’
মহিপুর ইউনিয়নের নিজামপুরের জেলে মো. সোহেল বলেন, ‘এবারে ইলিশের দেখা মেলেনি। মহাজনরাই লোকসানে ছিল। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা। আমরা সারা বছর মাছ পাওয়ার ওপর নির্ভর করে সংসার চালাই। এবারে ঈদের আমেজ নেই। কোনো রকম সেমাই-চিনি কিনে খাবো। নতুন জামা-কাপড় কেনার সাধ থাকলেও সাধ্য নেই।’
কুয়াকাটার হোসেন পাড়ার জেলে রফিক বলেন, ‘এবারে কষ্টের শেষ নেই। ঈদের বাজার করতে পারি নাই। এমনিতেই ঋণে আটকাইয়া আছি।’
রাসেল ফিসের পরিচালক রাসেল জানালেন, জেলেদের অনেক টাকা দাদন দিয়েছেন। কিন্তু মাছের দেখা নেই। তাই অনেক কষ্টে দিন পার করছেন।
আলিপুর বাজারের ভাই ভাই বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মহসিন বলেন, ‘এবারে যে পরিমাণ মালামাল দোকানে উঠাইছি, তার অর্ধেকও বিক্রি হবে না। মাঝে মাঝে কিছু কাস্টমার আসে দোকানে, তাও দামাদামি করে চলে যায়।’ সূত্র: আমাদের সময়।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments