বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল ও বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ১৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে ৪-দিনব্যাপী ১৬তম দিবা ক্যাম্প, রেঞ্জার ট্রেনিং ও দীক্ষা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিট উপদেষ্টা কাউন্সিল-এর সভাপতি এবং শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও রেঞ্জারগণ উপস্থিত ছিলেন। রেঞ্জার ইউনিটের রুমানা পাপড়ি অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মহান বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই ক্যাম্পিং ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী ও দক্ষ মানব সম্পদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশ ও জাতির সেবা এবং নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য উপাচার্য রেঞ্জারদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments