বকশীগঞ্জ প্রতিনিধি: আলোচনা সভা, র্যালি ও মানববন্ধনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। র্যালি ও মানববন্ধনের পূর্বে ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। সভা সঞ্চালনা করেন বকশীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীন।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, দুপ্রক কমিটির সদস্য, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, সহকারী কমিশন ভূমি আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আজিজুল হক, কৃষি অফিসার জুবায়ের রহমান, থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান,ইউপি চেয়ারম্যান আলমাস হোসেন, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমদাদুল হক লালন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাত্তিউল হাফিজ বাবু।
আলোচনা সভা শেষে বকশীগঞ্জ উপজেলা ক্যাম্পাসের সামনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments