ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র অন্তর্গত সকল ওয়ার্ড ও থানার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আজ ১৩ সেপ্টেম্বর সোমবার ভাসানী ভবন মিলনায়তনে একযোগে ওর্য়াড ও থানার তথ্য ফরম বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র অন্তর্গত ওয়ার্ড ও থানার পদ প্রত্যাশীদেরকে ঘোষিত সাংগঠনিক টিম এর নিকট থেকে যথাসময়ে যথাস্থান থেকে তথ্য ফরম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণের মাধ্যমে উল্লেখিত দিন ও সময়ের মধ্যে জমা দানের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
প্রত্যেকটি ওয়ার্ড ও থানার অলিগলি থেকে যারা সৎ, সাহসী, ত্যাগী ও মামলা-হামলার স্বীকার এবং আন্দোলন-সংগ্রাম করতে পারবে তাদেরকে প্রাধান্য দিয়ে কমিটিতে মূল্যায়িত করা হবে বলে উল্লেখ করেন জনাব রফিকুল আলম মজনু।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোঃ মোহন, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদসহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments