মোংলা থেকে মোঃ নূর আলমঃ বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাট জেলার মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং আয়োজনে র্যালী এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ০৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ র্যালি ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ব দৃষ্টি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক স্বাস্থ্য কর্মসুচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন স্বাস্থ্যকর্মী শামসুল আলম, সনৎ কুমার, আবু জাফর প্রমূখ। বিশ্ব দৃষ্টি দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালিতে অংশগ্রহণ করেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক সহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগন এবং সমাজের বিভিন্ন পযার্য়ের ব্যক্তিবর্গ।
র্যালী শেষে বক্তব্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন বলেন-চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য প্রতিটি গ্রামে ব্র্যাকের পক্ষ থেকে ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প করা হচ্ছে।
সভাপতি ও প্রধান অথিতির বক্তৃতায় উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন বিশ্বে প্রতি ৭ জনে ১ জন মানুষ দৃষ্টিশক্তি-সংক্রান্ত কোনো না কোনো সমস্যায় ভোগেন। অথচ, এই সমস্যার একটি বড় অংশ প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য।
সময়মতো চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে চোখের অনেক জটিল সমস্যাই এড়ানো সম্ভব।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments