ফরিদপুর(পাবনা) প্রতিনিধি: ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে পূর্বশত্রুতার জের হিসেবে দু’পক্ষের মারামারিতে বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায় গোপালনগর গ্রামের কোরবান আলীর স্ত্রী সালামা খাতুন ২৪ এপ্রিল বিকেলে ফরিদপুর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের হিসেবে গত ২৩/৪/২৪ তারিখ বিকেল প্রায় ৪টায় প্রতিবেশি আব্দুল মান্নান ও তার স্ত্রী পিয়ারা খাতুন ৭/৮ জন লোক লাঠিসোটা ও হাসুয়া নিয়ে এসে তার স্বামী কোরবান আলী ও তার ছেলে শামীম হোসেন এবং তাকে এলোপাথারী ভাবে মারধোর করে এবং ৩টি ঘরের টিনের বেড়া হাসুয়া দিয়ে কোপায়। এতে তারা তিন জন মারাত্বক ভাবে আহত হন এবং ভাংচুর ও কোপানোয় বাড়ি ঘরের লক্ষাধিক টাকা ক্ষতি হয়। আহত কোরবান আলী ও তার স্ত্রী সালমা খাতুন এবং শামীম হোসেনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments