বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতানুগতিক পঠন-পাঠনের ধারা পরিবর্তন করে অংশগ্রহণমূলক, শিখন ফলভিত্তিক ও জীবন ঘনিষ্ঠ শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, যে শিক্ষা পরিবার, দেশ ও সমাজের কাজে লাগে এ ধরনের টেকসই শিক্ষা অর্জন করতে হবে। আজ ৮ নভেম্বর মঙ্গলবার ছাত্র-শিক্ষাক কেন্দ্র মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ছাত্র-শিÿক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৈচিত্র্যময় জীবন, সমাজ ও পরিবেশ থেকে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, যে শিক্ষা মানুষকে উদার, মানবিক, অসাম্প্রদায়িক ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় না, সে শিক্ষার কোন প্রয়োজন নেই। যে শিক্ষা একজন শিক্ষার্থীকে উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে-এমন শিক্ষা আমরা চাই। বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা, যোগাযোগ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments