আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে সকাল ৮ঃ৩০ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে
শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক
বক্তব্য প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments