ডেস্ক রিপোর্ট : বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ২২ তম আসরে মেয়েদের টেবিল টেনিসের এককে নিজেদের প্রথম খেলায় জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের সোনম সুলতানা ও সাদিয়া রহমান।
সোনম সুলতানা প্রথম ম্যাচে সলোমন দ্বীপপুঞ্জের কনি সিফিকে ৪-০ সেটে হারিয়েছেন। তিনি চারটি গেম জিতেছেন ১১-১, ১১-৬, ১১-২ ও ১১-৯ ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে কানাডার ক্যাথরিন মরিনের বিপক্ষে চোটের কারণে খেলতেই পারেননি সোনম, দিয়েছেন ওয়াকওভার।
সাদিয়া রহমান মৌ নিজের প্রথম ম্যাচে ৪-০ সেটে হারিয়েছেন ভানুয়াতুর রোয়ানা অ্যাবেলকে। সাদিয়া ম্যাচগুলো জিতেছেন ১১-৭, ১১-৫, ১১-৬ ও ১১-২ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার এস্তের ওরিবামিসের কাছে ৪-০ সেটে হেরেছেন সাদিয়া। ম্যাচগুলো তিনি হেরেছেন ১১-২, ১১-৭, ১১-৩ ও ১১-৫ ব্যবধানে।
পুরুষ এককে নর্দার্ন আয়ারল্যান্ডের ওয়েন ক্যাথকার্টের কাছে ৪-০ তে হেরেছেন বাংলাদেশের রামহিমলিয়ান বম। মালদ্বীপের মুসা মুনসিফ আহমেদের বিপক্ষে ৪-৩ সেটের কষ্টার্জিত জয় পেয়েছেন রিফাত সাব্বির। প্রথম গেমটা ৮-১১ ব্যবধানে হারের পর দ্বিতীয় গেমে ৫-১১ পয়েন্টে হারেন সাব্বির। ঘুরে দাঁড়ান তৃতীয় সেটে, জিতে নেন ১১-৬ গেমে। পরের সেটেও জয় ১১-৪ গেমে। সমান দুই সেট জিতে দারুন এই লড়াইয়ে পঞ্চম সেটে মুসা মুনসিফের জয় ১১-৭ গেমে। এরপর টানা দুই সেটে ১১-৮, ১১-৭ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন সাব্বির।
সাব্বিরের পরবর্তী ম্যাচ ঘানার ডেরেক আব্রেফার সঙ্গে। আর রামহিমলিয়ান বম দ্বিতীয় ম্যাচে খেলবেন গায়ানার শিমার ব্রিটনের বিপক্ষে। কোর্টে নামার অপেক্ষায় আছেন মুহতাসিন আহমেদ হৃদয়।
এদিকে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে পুরুষদের হাই জাম্প। এই ইভেন্টে অংশ নিচ্ছেন মাহুফজুর রহমান।
বাসস
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments