স্টাফ রিপোর্টার: ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দুর করতে বিএনপি ও জামায়াত কে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। সম্মেলনে শ্রমিক বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সবার মনে শংকা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা? জুলাই সনদের আইনী ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন মাত্র ৭ বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই মার্কা নিয়ে নির্বাচন করেছেন। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট-এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায! তিনি বলেন আমি মনেকরি এর ফলে নির্বাচন নিয়ে আর কোন অনিশ্চয়তা থাকবেনা।
তিনি আরও বলেন, নতুন ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দ্রুত দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও দ্রুত ক্ষমতাসীন হওয়ার উদ্দেশ্যে আমরাও অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি। এবি পার্টি মনে করে—আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন; তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ তা মনযোগ দিয়ে বিবেচনা করছে না।
তিনি আরও জোর দিয়ে বলেন, গণহত্যার সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে; যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আওতায় আনা উচিত—বিশেষত যারা ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রেখেছে।
রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান—নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাইয়ে করেছিলাম। রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে কাজ করে, তাহলে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন আরও-কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হালিম নান্নু, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী সহ অন্যান্য নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments